বৃট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের বসত বাড়ী হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পৈল গ্রামে ২৯ মে শুক্রবার সন্ধ্যায়
গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দির প্রাঙ্গণে সৎসঙ্গের আয়েজনে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ,বিশ্বশান্তি কামনায় নামজপ,হরিনাম সংকীর্তন, ইষ্ট প্রসঙ্গে আলোচনা এবং আনন্দ বাজাটে প্রসাদ বিতরণ। এসপিআর রামকৃষ্ণ ভট্টাচার্য্যের পৌরহিত্যে এবং নৃপেশ পাল ও রতন পালের যৌথ সঞ্চালনায় এতে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন
এসপিআর দীপক রঞ্জন তালুকূার, এসপিআর সুকুমার দাস,এসপিআর রতন চন্দ্র দেব, এসপিআর নিশি কান্ত দাস, বরুন সরকার, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সুনীল চন্দ্র দাশ, এডভোকেট অর্জুন চন্দ্র রায়, আশীষ চন্দ্র দেব, সবিনয় পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সমাজে ধর্মীয় আদর্শ পালন করার মাধ্যমে কিভাবে অবক্ষয় দূর করে নৈতিক মানুষ তৈরি করা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই প্রতিষ্ঠান সৎসঙ্গের রীতিনীতি তুলে ধরেন। পরে অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের মাঝে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়।
এ ক্যটাগরির আরো খবর..