× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে ঘাতক স্বামীর স্বীকারোক্তি

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের গৃহবধু তাহেরা আক্তারকে (২২) পারিবারিক বিরোধ ও যৌতুকের জন্যই হত্যা করেছে স্বামী। এ হত্যাকান্ডের দায় স্বীকার করে তাহেরার ঘাতক স্বামী রাসেল মিয়া হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামশাদ বেগমের আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে।

চুনারুঘাট থানার ওসি জানান, শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আব্দুস সাত্তারের কন্যা তাহেরা আক্তারকে প্রায় ৮ মাস আগে বিয়ে করে রাসেল। সে সাদেকপুর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র। বিয়ের পর থেকেই রাসেল ও তার পরিবার তাহেরার নিকট যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা নিয়ে বিভিন্ন সময়ে রাসেরেল পরিবারের সাথে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো।

রাসেল তার জবানবন্দিতে আরো জানায়, তাহেরা বিয়ের পর থেকেই আলাদা থাকার দাবি করছিল। কিন্তু রাসেল এ দাবি না মানায় তাদের মাঝে ঝগড়া চরম আকার ধারণ করে। এ কারণে সে একাই তাহেরাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে। এ ঘটনায় ঘাতক স্বামী রাসেলসহ ৫ জনকে আসামী করে নিহত তাহেরার পিতা আব্দুস সাত্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই রাসেলের মা ও বড় ভাই পলাতক রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ঘাতক রাসেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..