× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

হবিগঞ্জের খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর খোয়াই নদীর বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মাছুলিয়া ব্রীজসহ কয়েকটি ব্রীজ। এতে করে হুমকির মুখে রয়েছে খোয়াই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ।

এলাকাবাসির পক্ষ থেকে সংশ্লিষ্ঠ দপ্তরে একাধিক অভিযোগ জানালেও কোন প্রতিকার মিলছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছুলিয়া ব্রীজ, মশাজান ব্রীজের নিচ থেকে সাব লীজ নিয়ে একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করচে। আইন-কানুন ও নীতিমালার তোয়াক্কা না করে ইচ্ছামত বালু উত্তোলন করছে তারা। নির্দিষ্ট জায়গা থাকার পরও খোয়াই বাঁধের বিভিন্ন স্থানে ঘাটলা তৈরী করে বালুর স্তুপ করে রেখেছে তারা। শুধু তাই নয়, ব্রীজের গোড়া থেকে বালু উত্তোলন করায় ব্রীজ হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..