× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সাবেক মন্ত্রী, এমপি ও ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
হত্যা মামলা দায়ের

পঞ্চগড়ে সাবেক মন্ত্রী, এমপি ও ডিসি-এসপিসহ ১৫৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের। বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে পঞ্চগড় আদালতে মামলা করেন। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৫ মে) পঞ্চগড় চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) বোদা উপজেলার চন্দনপাড়া এলাকার আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করছিল। সমাবেশে জেলা উপজেলার নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে অতর্কিত হামলা করে, পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুঁড়ে। নেতাকর্মীরা প্রাণভয়ে দিক বেদিক ছুটাছুটি করে। আসামিরা হত্যার উদ্দেশ্যে বাদীর স্বামী মৃত আব্দুর রশিদ আরেফিনকে মারপিট করে ও অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। একপর্যায়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে নুরুজ্জামান বাবু গেলে তাকেও মারপিট করে রক্তাক্ত করে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেলে আব্দুর রশিদ আরেফিন ও নুরুজ্জামান বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করে। পরে নুরুজ্জামান বাবুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে হস্তান্তর করে। তার মাথায় পাঁচটি সেলাই রয়েছে। আসামিরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও জ্বালিয়ে দেয়। এতে ছয় লাখ ৫৯ হাজার টাকার ক্ষতি হয়। তৎকালীন পতিত স্বৈরাচারি সরকারের ভয়-ভীতি ও প্রাণনাশের আশঙ্কায় এতদিন মামলা করতে পারেননি বাদী।
এ মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক এমপি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সাবেক তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও এস এম সফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর থানা পুলিশের সাবেক অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, আবু তােয়াবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল লতিফ তারিনসহ আওয়ামী লীগের ১৫৪ নেতাকর্মী। মামলায় ৪০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..