× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

পিআইডি

হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২৬
হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরি

রাজধানীর আশকোনা হজক্যাম্প হতে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো হাবিবুর রহমান ও নাদিম।

আজ রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন, ডিএমপির উত্তরা উপবিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ ও মতলব সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল হজক্যাম্প হতে হজযাত্রী ইমান আলীর ব্যাগ হতে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে পাঞ্জাবি-পাজামা পরিহিত এক ব্যক্তি অভিনব কায়দায় টাকা চুরি করে পালিয়ে যায়।

পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ব্যক্তিগত পক্ষ হতে এই হজযাত্রী দম্পতিকে দুই হাজার রিয়াল দেন এবং তারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব গমন করেন। চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় ভুক্তভোগী মো. ইমান আলীর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় গতকাল সিটি এসবি ডিআইজি মীর আশরাফ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে এ চুরির ঘটনায় জড়িত হাবিবুর রহমানকে গ্রেফতারের উদ্দেশ্যে মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রেডিও লোকেশনের ধারাবাহিকতায় মতলব হতে কুমিল্লার দাউদকান্দি, সেখান থেকে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে সবশেষে রাজধানীর খিলক্ষেত এলাকায় একাধিক ভবনে তল্লাশি করে রাত ২ টা ৪০ মিনিটে অন্যতম আসামি হাবিবুর রহমানকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনার মূল মাস্টারমাইন্ড আব্দুল মান্নানের দুটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে মান্নানের বড় মেয়ে মুক্তার জামাইয়ের বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

মতলব সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব থানার একটি দল এবং পরবর্তীতে সিটি এসবি (উত্তর) বিশেষ এসপি মোঃ রেজাউল করিমের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সৌদি রিয়াল উদ্ধারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ইমান আলী সৌদি আরবের মক্কা থেকে ধর্মমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..