× Banner
সর্বশেষ
থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি

সড়ক দুর্ঘটনায় কালের কন্ঠের সাংবাদিক নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: কালের কণ্ঠের সাবেক চিফ রিপোর্টার আবদুল্লাহ আল ফারুক (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টার সময় তার মৃত্যু হয়। গত শনিবার রাতে রমনা থানার কাকরাইল মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের শ্যালক মো. আখলাছ উদ্দিন বলেন, গত শনিবার রাত দেড়টার সময় রাজধানীর কাকরাইল মোড়ে রাজমনি হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে রাত আড়াইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে রবিবার সকাল পৌনে নয়টার সময় তার মৃত্যু হয়।

তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর থানার  সি ব্লকের, তাজমহল রোডের, ৩০/১৯ নম্বর বাড়িতে থাকতেন। নিহত আবদুল্লাহ পাবনা জেলার বেড়া থানার বিখালীখাঁ গ্রামের গাজিউর রহমানের ছেলে।

রমনা মডেল থানার ডিউটি অফিসার  উপ-পরিদর্শক  সামসুদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই।


এ ক্যটাগরির আরো খবর..