× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সৎ চরিত্রের প্রত্যয়ন পাওয়া ওয়ার্ড যুবলীগ নেতা লিয়াকত বন্দুকযুদ্ধে নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওয়ার্ড যুবলীগ নেতা লিয়াকত আলী মণ্ডল (৪০) নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বেলপুকুরে জামিরা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত লিয়াকত এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। নিহত লিয়াকত আলী মণ্ডল পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বানেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি পুঠিয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর মেয়র রবিউল ইসলাম রবি নিহত লিয়াকত রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে প্রত্যয়নপত্র দিয়েছিলেন। এতে রবি লেখেন, ‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে একজন সৎ চরিত্রের পরিশ্রমী ছেলে। আমার জানামতে, সে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নহে।’

মেয়র রবিউল ইসলাম রবি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের চাপে সে সময় প্রত্যয়নপত্রটি দিয়েছিলাম। আর তখন আমি ব্যস্তও ছিলাম।’ আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লিয়াকতের বিরুদ্ধে থানায় আটটি মামলা ছিল।

র‌্যাব-৫-এর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, রাতে বেলপুকুরের ক্ষুদ্র জামিরা এলাকায় র‌্যাবের একটি টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের টহল দলের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এ সময় লিয়াকত মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ লিয়াকতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৮২৩ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব।

নিহত লিয়াকতের স্ত্রী নেহের বানু বলেন, রোববার দুপুরের আগে থেকে লিয়াকত নিখোঁজ ছিলেন। পরে রাতে তাঁরা খবর পান, লিয়াকত বন্দুকযুদ্ধে মারা গেছে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘বন্দুকযুদ্ধ থেকে লাশ উদ্ধার করা পর্যন্ত সবকিছু র‌্যাব দেখছে। আমরা এ ব্যাপারে কিছু জানি না।’


এ ক্যটাগরির আরো খবর..