× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

আশাশুনিতে ভাঙ্গনের মুখের স্রোতে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২০
স্রোতে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতাঃ আশাশুনি উপজেলার শ্রীউলায় ভাঙ্গন কবলিত এলাকায় নদীর ¯্রােতের টানে ভেসে গিয়ে এক মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামাদ সানা ওরফে পীর আলী (৬৫) সুপার সাইক্লোন আম্ফানে ভেড়ী বাঁধ ভেঙ্গে বাড়িঘর প্লাবিত হলে স্ব-পরিবারে ভেড়ী বাঁধে বসবাস করেন।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি ভিটে বাড়ি দেখতে পায়ে হেটে সেখানে যাচ্ছিলেন। হঠাৎ করে পড়ে গেলে খোলপেটুয়া নদীর ভাটার প্রবল স্রোতের টানে তাকে ভাসিয়ে নিয়ে যায়। পাশে বাধ বাঁধার কজের শ্রমিকরা দ্রুত এগিয়ে গেলেও তাকে আটকাতে পারেনি। মুহুর্তের মধ্যে স্রোতের মধ্যে তার দেহ হারিয়ে যায়।

খবর পেয়ে বেলা ১০.৩০ টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেলেও তার কোন হদিছ করতে পারেননি। ধারনা করা হচ্ছে স্রোতের টানে পানি ডুবে তার মৃত্যু হয়েছে এবং মৃতদেহ নদীর স্রোতে দূরবর্তী এলাকায় চলে গেছে।

ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল দি নিউজকে জানান, এলাকার মানুষ তাকে অনেক খোজাখুজি করলেও খোজ পায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা দি নিউজকে জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধারে চেষ্টা করেও খোজ পায়নি।


এ ক্যটাগরির আরো খবর..