× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব

এ বছরই ৩০ হাজার লোকবল নিয়োগ হবে স্বাস্থ্যখাতে -স্বাস্থ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, এ বছরই ৩০ হাজার লোকবল নিয়োগ দেয়া হবে স্বাস্থ্যখাতে। মামলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকায় এতদিন প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ দেয়া সম্ভব হয়নি।

গতকাল হাইকোর্টের একটি রায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আসায় এবছরই প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগের সব ধরণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “ডিআরআই সদস্য ও তাঁদের পরিবারের জন্য হেলথ ক্যাম্প” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

দেশের স্বাস্থ্য সেবাকে উন্নত ও আধুনিক করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “দেশের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, যন্ত্রপাতি বসানো হয়েছে কিন্তু যাঁদের মাধ্যমে সেবাগুলি মানুষ পাবে সেই সংখ্যক লোকবল হাসপাতালে বৃদ্ধি পায়নি। স্বাস্থ্যসেবাকে উন্নত ও সহজলভ্য করতে শুধু স্বাস্থ্যসেবা খাতেই অন্তত এক লক্ষ চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় অন্যান্য লোকবল প্রয়োজন।

অনুষ্ঠানে সংবাদকর্মীদের নানা স্বাস্থ্য ঝুকি থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করা হলে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “মিডিয়া কর্মীদের দিনভর নানা কাজে ব্যস্ত সময় পার করতে হয়। এতে রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে বেশি। একারণে ডি.আর.ইউ সেন্টারে প্রয়োজনীয় জায়গা পেলে একটি সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা হেলথ কর্নার ব্যবস্থা করার সব ধরনের সহায়তা করা হবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে কোন করোনা রোগী নেই এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দেশবাসীকে নিশ্চিত করেছেন। পাশাপাশি, সামনেই মুজিব বর্ষ উদযাপন ও গত এক বছরের স্বাস্থ্যখাতের সাফল্য সমূহও মন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক রুহুল আমিন খন্দকার।


এ ক্যটাগরির আরো খবর..