× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্বামীকে মেরে মাটিচাপা, ৩ মাস পর ঘেরের মাটির নিচ থেকে লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
স্বামীকে মেরে মাটিচাপা

স্টাফ রিপোর্টার, কোটালীপাড়া (গোপালগঞ্জ):  গোপালগঞ্জে নিখোঁজের প্রায় ৩ মাস পর মাছের ঘেরের মাটির নিচ থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের বিলের মধ্যে একটি মাছের ঘের পাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় কাঠমিস্ত্রি কমলের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ ওই কাঠমিস্ত্রীর স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে। স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই কাঠমিস্ত্রীর পরিবার।

আজ মঙ্গলবার মাছের ঘেরপাড়ে বিপুল বাড়ৈ নামে গ্রামের এক লোক ঘাস কাটতে গিয়ে খেয়াল করেন কিছুতা জায়গার মাটি আলগা আলগা লাগছে। বিষয়টাতে তার একটু সন্দেহ হলে তিনি সবাইকে জানান। এই ঘটনায় ঘের মালিকের  আচরণ স্বাভাবিক মনে না হওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

কমলের বড় ভাই জানান, তার ভাইয়ের স্ত্রীর সাথে প্রতিবেশী মাছের ঘের ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝড়গা ঝাটি ও মনোমালিন্য চলতো। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়। কিন্তু এতেও কোন কাজ হয়নি। পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তার ভাই নিখোঁজ হয়।

তিনি আরোও জানান, তার ভাইয়ের বউ এর পরকীয়া প্রেমিকের সহযোগিতায় তার ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশ ঘেরপাড়ে মাটিচাপা দিয়ে রাখে।

নিখোঁজের পর গত ৩ মার্চ কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পরে। এ ঘটনায় জড়িত ভদ্রমহিলা, তার  পরকীয়া প্রেমিকের বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর মৃতের স্ত্রী  লাশ শনাক্ত করেন। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..