× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আনন্দ উদ্দীপনা ও পদ পাওয়ার দৌড় ঝাপের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ২য় সন্মেলন ও  কেন্দ্রীয় কমিটি গঠিত হলো।

গত ২১ নভেম্বর, ২০১৬ সোমবার রাজধানীর ক্রীড়া উন্নয়ন ভবনে পুস্পদাম রেস্তোরাঁয় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ২য় সম্মেলন অনুষ্ঠিত ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ-এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি জনাব দেলোয়ার হোসেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ব্যাংকারদের সম্মিলিত হয়ে কাজ করা আহবান জানান।

সভাপতি মনোনতি হন লায়ন হামিদুল আলম সখা এবং সাধারন সম্পাদক পদে যৌথভাবে মনোনিত হন মোহাম্মদ শওকত হোসেন সজল, মোঃ শাব্বির আহমেদ শিমুল। সাধারন সম্পাদক পদে মনোনিত ২ জন ১ বছর করে আগামি ২ বছর কার্যসম্পাদন করবেন।

সহ-সভাপতি মন্ডলী হলেন- শংকর তালুকদার, মোঃ আক্কাছ আলী (আকাশ), মোস্তফা কামাল অতীত, মোঃ ফেরদৌস আলম, রিয়াজুল ইসলাম রিয়াজ, জুনায়েদ হোসেন, মোঃ মনির, এসএম আরাফাত হাসান প্রিন্স। যুগ্ম সাধারণ সম্পাদক মন্ডলী হলেন- মারুফ জামান কল্লোল, মোঃ ফয়সাল, আল্লামা ইকবাল রানা, মনসুর আহমেদ রনি, সুমন কান্তি বাড়ৈ রনি, বিএম মনির হোসেন। সাংগঠনিক সম্পাদক মন্ডলী হলেন- মোঃ ইয়াছিন, মোজাম্মেল হক লেলিন, আনিচ মু›সী, মোঃ তৌহিদুল ইসলাম খান বাবু, সাজ্জাদ সুমন, সজিব সরদার।

প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার শামসুল হক ইভান বলেন, আপাতত আমাদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আর আগামী সপ্তাহে আমাদের চুড়ান্ত কমিটির নাম ঘোষণা দেওয়া হবে। এ কমিটির দপ্তর সম্পাদক হিসেবে আছেন আনিসুর রহমান।

উল্লেখ্য, সম্মেলনের পরদিন (২২-১১-২০১৬) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুুস্পার্ঘ্য অর্পণ করেন। এই কমিটি পরবর্তী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটি পরিচিতি অনুষ্ঠান করবেন। সদ্য গঠিত কমিটি আসছে বিজয়ের মাসে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। গঠিত কমিটি ব্যাংকিং জগতের সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..