× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

স্বাধীনতার ৪৪ বছরেও প্রতিষ্ঠিত হয়নি মানবাধিকারের সংস্কৃতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ স্বাধীনতার ৪৪ বছর পার হলেও দেশে মানবাধিকারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়নি। এমন অভিমত জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছেন, দেশে নাগরিক অধিকার রক্ষায় আশার প্রতিফলন ঘটাতে হবে রাষ্ট্রকেই।

তবে অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা উন্নত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের অধিকার রক্ষায় কাজ করছে।

খুলনার রাকিব কিংবা সিলেটের রাজন। নামগুলো এখন আর অপরিচিত নয়। মানবিক আবেদনকে ছাপানো এই ঘটনাগুলোর বিচার কাজ শেষ হয়েছে দ্রুততার সাথে।

তবে, মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান দিচ্ছে ভয়াবহ তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গুম হয়েছে ৪৪ জন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১’শ ৭১ জন। পাশাপাশি রয়েছে রাজনৈতিক সহিংসতা আর সংখ্যালঘুদের ওপর অত্যাচার।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি দেশে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নাই।

আর মানবাধিকার কর্মীদের মতে, বিচার না পাওয়ার সংস্কৃতি উদ্বেগ জনক।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘বিচার চাইলে বিচার পাওয়া যাবে না এবং যারা অপরাধ করে তারা আইনের ঊর্ধ্বে থেকে যাবে এই বোধটা মানবাধিকারের জন্য খুবই উদ্বেগজনক।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্র সমগ্র শক্তি নিয়োগ করবে নাগরিককে উদ্ধারের জন্য। নাগরিক এবং রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার আশানুরূপ অর্জন আমরা করতে পেরেছি বলে দাবি করতে পারছি না।’

বৈষম্য কাটিয়ে সমাজের দরিদ্র মানুষগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা বিধান নিশ্চিত করা না গেলে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হবে না বলে করছেন বিশেষজ্ঞরা।


এ ক্যটাগরির আরো খবর..