× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিকরগাছা হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় গদখালীতে দরিদ্রের ডিলার খাঁ ট্রেডার্সে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গদখালী  ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মিজানুর রহমান ও,ইউপি সদস্য নজরুল ইসলাম,ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক-আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ইউপি  সদস্য যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ, শান্ত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বল্পমূল্যের এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমে  গদখালীতে ৫০৮ টি দরিদ্র পরিবারের প্রত্যেককে দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।
গদখালী ইউনিয়ন এর ইউপি সদস্য নজরুল হোসেন বলেন,”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন বলেন,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গদখালীর দরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এতে ইউনিয়নের ৫০৮ টি পরিবার দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল উত্তোলন করতে পারবেন সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে।


এ ক্যটাগরির আরো খবর..