× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড প্রদান করেছে চীন

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি কে ‘The Great Wall Commemorative Medal’ প্রদান করে সন্মান জানিয়েছে চীন সরকার।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত Yao Wen চীন সরকারের পক্ষে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এ মূল্যবান অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট হস্তান্তর করেন। এবং চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী Wang Xiaohong বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খ্রি. নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

দুই দেশের মধ্যে পারষ্পরিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশ ও চীনের নাগরিকদের (বাংলাদেশে বসবাসরত) নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ফলে চীন সরকারের পক্ষ হতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ রাষ্ট্রীয় সন্মান জানানো হয়।

সৌজন্য সাক্ষাত এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..