× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

স্বপ্নের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
নতুন ঈদ জামা উৎসব

প্রতি বছরের মত এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।
শুক্রবার বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়।
সংগঠনের সভাপতি হাসিবুল হকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবলীগরে যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু প্রমূখ।
প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..