সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছ নিয়োগে ভূমি মন্ত্রণালয়
আজ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সিনিয়র সচিব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে মেধাবী তরুণরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পেয়েছেন। নিয়োগ প্রক্রিয়ার এই স্বচ্ছতার মর্যাদা অক্ষুণ্ন রাখতে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর
ভূমি ব্যবস্থাপনার জটিলতা ও সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল বিষয়। সময়ের সঙ্গে ভূমি সংক্রান্ত আইন, মালিকানা ও ব্যবস্থাপনায় নানা পরিবর্তন এসেছে। এসব জটিলতা কমিয়ে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি সেবাকে ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এর ফলে নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় ভূমি সেবা গ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণ সহায়তা
তিনি বলেন, নাগরিকদের দ্রুত সহায়তা দিতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কলসেন্টার সেবা চালু রয়েছে। প্রবাসী নাগরিকদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ এবং সাধারণ নাগরিকদের জন্য ১৬১২২ নম্বরে যোগাযোগের সুবিধা রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (LSFC) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ
সিনিয়র সচিব বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি সেবা চালুর ফলে একদিকে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে, অন্যদিকে ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির সুযোগও ক্রমশ সংকুচিত হবে।
আরও পড়ুনঃ বঙ্গভবনের কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভাষণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ-আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


