× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

স্পেনের বিনিয়োগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
স্পেনের বিনিয়োগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্পেন সরকার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য।

স্পিকার বলেন, বাংলাদেশে ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রায় অবদান রেখেছে।

সাক্ষাতকালে তারা উভয়ই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন, তৈরি পোশাক রপ্তানি, এলএনজি এবং জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেওয়ার জন্য স্পেন সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..