× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা জারি, ভ্রমনে নিষেধাজ্ঞা আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই – খাদ্যমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার সংশোধনী আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
স্থানীয় সরকার সংশোধনী আইন

এখন থেকে শপথ নেয়ার ১৫ দিনের মধ্যে সিটি কর্পোরেশনের প্রথম সভা, দায়িত্ব গ্রহণ ও সভা করার পরই আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার বিধান রেখে স্থানীয় সরকার সংশোধনী আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজকের বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রহিতকরণ আইন-২০২০ ও ড্রোন নিবন্ধন এবং উড্ডয়ন নীতিমালা-২০২০ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এছাড়াও প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..