× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে Korea International Cooperation Agency (KOICA)-এর কান্ট্রি ডিরেক্টর Jihoon Kim সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও KOICA-এর চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বাংলাদেশ ও KOICA-এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে KOICA বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Junsu Kim উপস্থিত ছিলেন। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাঃ শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..