স্ত্রীকে দুই বন্ধুর হাতে তুলে দিল স্বামী, দুদিন ধরে ধর্ষণ

স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তাঁকে বন্ধুদের হাতে তুলে দিল স্বামী এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কলকাতার বাগদা থেকে। বাগদার ওই গৃহবধূর অভিযোগ একটি ঘরে আটকে রেখে স্বামীর বন্ধুরা তাকে একাধিকবার ধর্ষণ করেছে। শুধু তাই নয়, এই ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে ও হুমকি দেয় তাকে।

শনিবার সোনারপুর থানায় স্বামী উজ্জ্বল ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার বয়ান অনুযায়ী সোনারপুর থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা যায়, গত বছর অক্টোবর মাসে কলকাতার মধ্যমগ্রামের বাসিন্দা উজ্জ্বলের সঙ্গে বিয়ে হয় বাগদার ওই মহিলার। বিয়ের পর থেকেই স্বামী তাঁর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতো। এনিয়ে অশান্তি চরমে উঠলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় ।

গত বুধবার এক মামলা সংক্রান্ত কাজে কলকাতা হাইকোর্ট উজ্জ্বলকে ডাকেন । সেখানেই ওই গৃহবধূর সঙ্গে তার দুই বন্ধুর আলাপ করিয়ে দেন। আদালতের কাজ মেটার পর তার দুই বন্ধুর সঙ্গে স্ত্রীকে পাঠিয়ে দেন উজ্জ্বল। এরপরই সোনারপুরে একটি বাড়িতে এনে তাকে দুদিন ধরে ধর্ষণ করে তারা।

তাদের হাত থেকে পালিয়ে সোনারপুর স্টেশনে রেল পুলিসের কাছে এসে সবকিছু খুলে বলেন ওই গৃহবধূ। সেখান থেকে তাঁকে সোনারপুর থানায় পাঁঠিয়ে দিলে  সেখানেই তার স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত করছে সোনারপুর থানার পুলিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।