× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিনামূল্যে স্তন ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিনামূল্যে স্তন ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজিত বিনামূল্যে স্তন ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ বøকে অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। ‘পরাজিত হোক ক্যান্সার, সম্মিলিত ্রচেষ্টা ও সচেতনতায়’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মহতী কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবদুল বারী, অধ্যাপক ডা. সাওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্তন ক্যান্সার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী । নিউজ: প্রশান্ত মজুমদার।


এ ক্যটাগরির আরো খবর..