× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের ৩মাসের কারাদণ্ড

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের ৩মাসের কারাদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটে আনোয়ার হোসেন (৩০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন। এর আগে একই দিন সকালের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উক্তত্য করে শ্লীলতাহানি করে সে।

প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী বখাটে আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। একই সাথে বিষয়টি  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। তিনি আরো বলেন, ‘দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..