× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পিআইডি

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে

বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সৌদি আরবের রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ ১২ নভেম্বর ২০২৫ ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। তিনি আরো বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের অধিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮ দশমিক ৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০ দশমিক ৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির অধিক দেশে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

৪দিন ব্যাপী রিয়াদে অনুষ্ঠিত এ মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে।

এসময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..