× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী রামাহ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবর্তনের ধারা অব্যাহত রেখেছে সৌদি সরকার। আর এই ধারাবাহিকতায় আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো একজন নারীকে ডেপুটি মিনিষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই ডেপুটি মিনিষ্টারের নাম ড. তামাদের বিনতে রামাহ।

সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

সোমবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ডেপুটি মিনিষ্টারের পদ রদবদল করেন। একই সাথে দেশটির কয়েকটি শহরে নতুন মেয়র পদায়ন করা হয়।

নতুন ডেপুটি মিনিষ্টার আল রামাহ ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে রেডিওলজি ও মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রীধারী বলে জানা গেছে।

এর আগে, ২০১৬ সালে সৌদি আরবের মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি ছিলেন আল রামাহ। তিনি কিং সৌদ ইউনিভার্সিটিতেও একজন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন। আল আরাবিয়া পত্রিকা এ তথ্য জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..