× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

সোমালিয়ায় রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা, নিহত ৩

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতের কাছে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বিচ ভিউ ক্যাফে নামে ওই রেস্তোরাঁর সামনে গোলাগুলি ও দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।

এর এক ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রেস্টুরেন্ট ঘিরে ফেললে বিকট শব্দে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি। কিছুক্ষণ পর পর ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও মোট কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে ক্যাফেটি নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন সরকারি বাহিনীর মুখপাত্র আবদিসালাম আতো।


এ ক্যটাগরির আরো খবর..