× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

সোনা জয় ১৭ বছরের রেকর্ড ভেঙে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকান ওয়েইড ভ্যান নির্কাক পুরুষ ৪০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি নির্কাক ১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। ১৯৯৯ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জনসন ৪৩.১৮ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার দৌড় শেষ করেছিলেন।

সোমবার নির্কাক ০.১৫ সেকেন্ড কম সময় নিয়ে অর্থাৎ ৪৩.০৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। সোনা জিততে নির্কাক পেছনে ফেলেন একই ইভেন্টে ২০০৮ বেইজিং অলিম্পিক ও ২০১২ লন্ডন অলিম্পিকের সোনা বিজয়ীকে। রুপা জিতেছেন লন্ডন অলিম্পিকে সোনাজয়ী গ্রানাডার কিরানি জেমস। ৪৩.৭৬ সেকেন্ড নেন কিরানি। এ ছাড়া বেইজিং অলিম্পিকের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের লসন মেরিট ৪৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

সোনা জয়ের পর নির্কাক রয়টার্সকে বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমি বিশ্বরেকর্ড ছুঁতে পারব। আমি সব সময় এ পদক জয়ের স্বপ্ন দেখে এসেছি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..