× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

সুবিধাবঞ্চিত ১১জন মেধাবী শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করলেন সোনারতরী

admin
হালনাগাদ: সোমবার, ২৬ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন দ্বিতীয় মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১১ জন সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাসিক হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা করে।

গত ২৪/০৬/২০১৭ খ্রি:তারিখ রোজ শনিবার বেলা ০৩ ঘটিকায় জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ প্রাঙ্গণ, উজিরপুর, বরিশাল এ সোনারতরীর এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বাবু সদানন্দ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ (ব্যবস্থাপক,কর্মসংস্থান ব্যাংক,বরিশাল শাখা) এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত মন্ডল ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গোপাল কৃষ্ণ বসাক,অধ্যক্ষ সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিনয় ভূষণ রায়,অধ্যক্ষ জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ; বাবু সুধীর রঞ্জন বিক্রম;বাবু সুভাষ চন্দ্র জয়ধর;বাবু শংকর বিশ্বাস লিটু;বাবু নিখিল চন্দ্র বিশ্বাস; বাবু বিজয় বিক্রম;বাবু প্রণয় কান্তি বিশ্বাস;কবি লিটু প্রমুখ।এছাড়া সংগঠনের সদস্যগন সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং জুলাই/ ১৭ মাসের বৃত্তি প্রদান করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনের রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ প্রতিষ্ঠানটির জন্য সবার আশির্বাদ এবং আর্থিক সহযোগিতা কামনা করেন। সন্ধ্যা ০৭ ঘটিকার সময় সভাপতির সমাপনী ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..