× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সৈয়দ মজিবুল হক টুকু নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

বরিশাল থেকে নিজস্ব সংবাদদাতা ॥ আসন্ন ২২ মার্চ ২০১৬ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বানারীপাড়া উপজেলার অধীন ৪নং চাখার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।

আট/দশ বছর আগ থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তার নির্বাচিত হবার সম্ভাবনা ছিল ৮০/৯০ ভাগ। হঠাৎ করে নির্বাচনের আগের দিন হাইকমান্ডের প্রভাবশালী নেতারা তার বাড়িতে হাজির। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

তার সম্ভাবনা কেড়ে নেওয়া হয়েছে হাইকমান্ডের নির্দেশে। তিনি নিরুপায় হয়ে নির্বাচন থেকে ভোটের আগের দিন সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তার প্রতীক ছিলো আনারস মার্কা। তাকে জনসমক্ষে দাঁড়িয়ে খিজির সরদারকে ভোট দেবার জন্য ঘোষণা পর্যন্ত দিতে হয়েছে।
৪নং চাখার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোঃ খিজির সরদার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্র জীবন থেকে প্রায় ৩৫/৪০ বছর পর্যন্ত একনিষ্ঠভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন।
৪নং চাখার ইউপি নির্বাচনে ৭-৮-৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ৪জন প্রতিদ্বন্দ্বি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট সংখ্যা ৩০১৪। সূর্যমুখী মার্কা প্রতীক নিয়ে ১৩২৪ ভোট পেয়ে রেনু পারভেজ নির্বাচিত হন। তিনি ৫৩৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে আরো তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
৪নং চাখার ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডে দিনভর জালভোট পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ওয়ার্ডে প্রায় এক হাজারের মতো ভোট ছিল। এরমধ্যে ৮৭৭টি ভোট পড়েছে এই কেন্দ্রে। প্রার্থী ছিলো ৫ জন।
শাহআলম সরদার ও তার দলবল নিয়ে সকাল থেকে জালভোটে লিপ্ত ছিলো।

বিকেলে ৪/৫ জন জালভোটকারী ধরা পড়েন। তারা শাহআলম সরদারের লোকজন।
শাহআলম সরদার হাফেজ ওমর ফারুকের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে ভোটের দিন প্রশাসন হাত করে নেয়। জালভোটের খবর প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া যায়। প্রশাসন শাহআলম সরদারের পক্ষে টাকার বিনিময়ে কাজ করে।
প্রাক্তন পুলিশ আইয়ুব-এর ৩নং সন্তান মোঃ কামরুল প্রশাসনকে ম্যানেজ করে মহিলা ভোটকেন্দ্রে ফুটবল মার্কা প্রতীকের এজেন্ট নিয়োগ পায়। সেখানে বসে অন্যান্য প্রার্থীদের ভোটারদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ফুটবল মার্কায় সিল মারেন এজেন্ট কামরুল।
নাম প্রকাশে অনুচ্ছক এক ব্যক্তি অভিযোগ করেন, সে তার ভোট দিতে গেলে ব্যালট পেপার হাতে পাওয়ার পর তার সাথে থাকা সাবেক মেম্বার সাহেব আলী সরদার জোর করে তার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ফুটবল মার্কায় সিল মারেন।

নাম প্রকাশে অনুচ্ছক এক মহিলা অভিযোগ করেন, সে কেন্দ্রে ঢোকার পর তার কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে কামরুল নামের এক ব্যক্তি ফুটবল মার্কায় সিল মারেন। আরো অসংখ্য ব্যক্তি অভিযোগ করেন যে, আইন-শৃঙ্খলা বাহিনীর কারণে অনেকেই নাস্তানাবুদ হয়েছেন।

তাদেরকে দেখিয়ে ফুটবল মার্কায় সিল মারা লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না তারা।
ওই দিন ভোটকেন্দ্রে ডিউটির প্রতিটি পুলিশ সদস্যকেও আলাদা আলাদাভাবে ২ থেকে ৩ হাজার টাকা করে বিলি করে শাহআলম সরদারের লোকজন।
মোঃ শাহ আলম সরদার ফুটবল প্রতীক নিয়ে ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা ছিলেন মোঃ দেলোয়ার হোসেন টিউবওয়েল মার্কা নিয়ে ২৭৪ ভোট পেয়েছেন। মোঃ বাবুল মাঝি তালা প্রতীক নিয়ে ২১৩ ভোট পায়। শাহআলম মোরগ মার্কা প্রতীক নিয়ে ৬৭ ভোট পায়। মোঃ হারুন সরদার পায় ৪৮ ভোট


এ ক্যটাগরির আরো খবর..