× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

সেরা দশের দ্বিতীয় স্থান অধিকারী গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
সেরা দশের দ্বিতীয় স্থান অধিকারী

দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগীতার চুড়ান্ত বাচাই পর্বে সেরা দশে এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বরিশালের গৌরনদীর মেয়ে প্রিয়ন্তী পোদ্দার।

এর আগে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে বরিশাল বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ঢাকায় চুরান্ত বাচাই পর্বে রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় সারা দেশের মধ্যে সেরা দশে দ্বিতীয় স্থান লাভ করে। রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় সারা দেশের ৫২ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।

গত সোমবার বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার পর গত বুধবার রাতে অনলাইনে কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেন। আগামি সোমবার (২৭ অক্টোব্বর) বিটিভি’র স্টুডিওতে সেরা দশের মধ্যে চ্যাম্পিয়ান প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের মেঝ মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী। এ ছাড়া ২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করে। প্রিয়ন্তী পোদ্দারের পিতা-মাতা সবার কাছে দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..