× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

সেনা অভ্যুত্থান আল্লাহর উপহার- এরদোগান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবারের অভ্যুত্থানকে ‘আল্লাহর উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার সন্ধ্যায় এরদোগান একটি সংক্ষিপ্ত সমাবেশে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেন। এ সময় এরদোগান ভারী অস্ত্রবাহী দেহরক্ষীদের দ্বারা বেষ্টিত ছিলেন। এরদোগান বলেন, ‘তারা (বিদ্রোহী সেনারা) যা করেছে, তার জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। এই অভ্যুত্থান আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। কারণ এটি আমাদের সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালানোর উপলক্ষ এনে দিয়েছে।’

এরদোগান জনগণকে এখনো রাস্তায় অবস্থান করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা (সমর্থকরা) রাজপথ ছেড়ে যাবেন না। যেকোনো সময় ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

শুক্রবার সেনা অভ্যুত্থান পর মোবাইল অ্যাপ ফেসটাইম ব্যবহার করে জনগণকে রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কট্টরপন্থি ইসলামি নেতা এরদোগান। জনগণ তার ডাকে সাড়া দিলে ব্যর্থ হয়ে যায় সেনা অভ্যুত্থান। ফলে ক্ষমতা অটুট থাকে এরদোগানের।

শুক্রবারের সেনা অভ্যুত্থানে কমপক্ষে ২৬৫ জন নিহত হয়। আহত হয়েছে দুই হাজারের বেশি লোক।

সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল এরদাল ওজতার্ককে ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সেকেন্ড আর্মির কমান্ডারকেও গ্রেপ্তার করা হয়েছে। সেকেন্ড আর্মি মূলত ইরাক, সিরিয়া ও ইরান সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে।

তথ্যসূত্র : ডেইল মেইল


এ ক্যটাগরির আরো খবর..