× Banner
সর্বশেষ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
সেতু থেকে লাফ দিয়ে মৃত্যু

বুলবুল ইসলাম,  কুড়িগ্রাম সংবাদদাতা:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয়(২৫)। সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিল। রবিবার (২ আগস্ট ২০২০) দুপুরে সে শেখ হাসিনা ধরলা সেতুতে গিয়ে সেতু থেকে নদীতে লাফ দেয়। স্থানীয়রা জানতে পারলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পর স্থানীয়রা সহ ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, জোবায়ের অালম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে মৃত্যুবরন করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..