× Banner
সর্বশেষ
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

সেঞ্চুরির হাফসেঞ্চুরি, কিং কোহলির মুকুটে নতুন পালক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে অভিষেক। মাত্র ৯ বছরের কেরিয়ারে ৫০টা শতরানের মালিক। যার মধ্যে ৪টে ডাবল সেঞ্চুরি! যে কোনও ক্রিকেটারের কাছে হিংসে করার মতো পরিসংখ্যান। সেটাই এখন বিরাটের দখলে। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিনে টেস্টে ১৮তম সেঞ্চুরি করে ফেললেন। তার সঙ্গেই আন্তর্জাতিক কেরিয়ারে ৫০টি সেঞ্চুরিও করা হয়ে গেল তাঁর।

প্রথম পরিচ্ছদ পড়ে যদি কেউ ভাবেন এটা সত্যি তা হলে বলতে হয় এটা অর্ধ্বসত্য। কেরিয়ারের শুরু থেকেই এ ভাবে তাঁর ব্যাট থেকে বলে বলে সেঞ্চুরি বেরিয়ে আসেনি। ২০০৯ সালে এক দিনের ক্রিকেটে প্রথম শতরান আসে। ২০১০-এ করেন তিনটি শতরান। পরের বছর টেস্টেও অভিষেক হয় তাঁর। এর পর থেকেই লাগাতার অনেক পরিণত ক্রিকেট খেলছেন বিরাট। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে একের পর এক রেকর্ড হেলায় ভেঙেছেন এই ক’ বছরে।
দেখুন পুরো স্কোরবোর্ড

২০১২ থেকে তাঁর কেরিয়ার একেবারে পঞ্চম গিয়ারে গিয়ে ঠেকে। গত ৫ বছরেই টেস্ট এবং একদিনের ক্রিকেট (টেস্টে ১৭টি এবং একদিনের ক্রিকেটে ২৪টি) মিলিয়ে ৪১টি সেঞ্চুরি করেছেন তিনি! বছরে গড়ে ৮টা করে শতরান করা যে কত কঠিন তা যাঁরা ক্লাব স্তরেও খেলেছেন, তাঁরা ভালোই জানবেন। এই কঠিন কাজই এখন তাঁর কব্জির মোচড়ে ঘটছে অহরহ। অবসর নেওয়ার সময় সচিন তেন্ডুলকর ভবিষদ্বাণী করেছিলেন, তাঁর রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে বিরাট কোহলি অথবা রোহিত শর্মার। জহুরি হিরে চিনতে ভুল করেননি। রোহিত পিছিয়ে থাকলেও বিরাট একেবারে সঠিক পথেই এগোচ্ছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ফর্মে থাকলে আগামী ৫ বছরের মধ্যে রান এবং শতরানের এক নতুন রেকর্ড থাকবে কিং কোহলি-র পকেটেই।


এ ক্যটাগরির আরো খবর..