× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সেই ধর্ষক জানাল, ‘শয়তান ভর করেছিল আমাকে’

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র আট বছর বয়স৷ চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ পাকিস্তানের কাসুর শহরের এক আস্তাকুঁড় থেকেই উদ্ধার হয়েছিল নিথর, গলে যাওয়া তার মৃত দেহ ৷

মেরে ফেলার আগে আট বছরের সেই ছোট্ট জয়নাবকে ধর্ষণ করা হয়েছিল৷

গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পাকিস্তান৷ রাজপথে চলেছিল প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ ৷ সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার ঝড় উঠেছিল গোটা বিশ্ব থেকে৷ জয়নাবের ধর্ষণ ও খুনে অভিযুক্ত জয়নাবের প্রতিবেশি ২৩ বছরের ইমরান আলি সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে৷ পুলিশের কাছে ইমারন স্বীকারও করেছে এই ধর্ষণ ও হত্যার কথা।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশের হাতে ধরা পড়ে জয়নাবের ধর্ষক ও খুনি ইমরান আলি ৷ পরীক্ষা করা হয় ডিএনএও ৷ তবে পুলিশকে সব কথা খোলাখুলিই জানিয়েছে ইমরান আলি৷ সে জানিয়েছে, শুধু জয়নাবই নয়, এই একইরকমভাবে বহু শিশুকে ধর্ষণ ও খুন করেছে ইমরান ৷

পুলিশকে জইনাবের খুনের ঘটনা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘আমি করতে চায়নি ৷ আমার ওপর শয়তান ভর করেছিল, আর সেই কারণেই আমি জয়নাবের ওপর অত্যাচার করি ।!’ ২০১৫ সাল থেকে ৮ জনকে খুনের অভিযোগ উঠেছে বিরুদ্ধে। তার গ্রেফতারির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা বিশ্ব। দুনিয়ার প্রতিটি কোণ থেকেই ইমরানকে কঠোর শাস্তির দাবি উঠেছে টুইটারে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কোরান শিক্ষার পর বাড়ির পথে ফিরছিল জয়নাব ৷ জয়নাবের মা-বাবা মক্কায় ওমরাহ পালনে গিয়েছিলেন ৷ মঙ্গলবার জয়নাবের মৃতদেহ উদ্ধার হয় রাস্তার ধারের আস্তাকুঁড় থেকে ৷ জয়নাবের বাবা জানিয়েছিল, ‘ন্যায়-বিচার না পাওয়া পর্যন্ত কবর দেবেন না মেয়ের মৃতদেহ।’


এ ক্যটাগরির আরো খবর..