× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ডেস্ক

সুন্দরবন থেকে মোট ১৩১টি প্রাণীর মৃতদেহ উদ্ধার, ক্ষতি ৬ কোটি ২৭ লাখ টাকার

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪
প্রাণীর মৃতদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবন থেকে মোট ১৩১টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হলো। বনের অবকাঠামো বিধ্বস্ত হয়ে যাওয়াসহ অন্যান্য ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ছয় কোটি ২৭ লাখ টাকার বেশি হবে। জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।

আজ শনিবার (১ জুন)তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে গতকাল শুক্রবারও (৩১ মে) আরও ৩১টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৯৬টি হরিণ এবং চারটি শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়।

মিহির কুমার দো জানান, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগের ফরেস্ট স্টেশন অফিস, ক্যাম্প ও ওয়াচ টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বনের ভেতরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যোগাযোগের মাধ্যম ওয়্যারলেস টাওয়ারও। মিষ্টি পানির পুকুর নিমজ্জিত হয়েছে লবণাক্ত পানিতে।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আজ শুক্রবার সকাল পর্যন্ত ১২৭টি হরিণ এবং চারটি শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত হরিণগুলো কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। এ ছাড়া ভেসে আসা ১৮টি আহত হরিণ ও একটি একটি অজগর সাপ উদ্ধার করা করা হয়, পরে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়।

মিহির কুমার দো আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। জোয়ারের পানি সুন্দরবনের গহীনে উঠে যাওয়ায় হরিণগুলো সাঁতরে কূলে উঠতে না পেরে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..