× Banner
সর্বশেষ
আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

সুন্দরবনে ২৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০১৬

বাগেরহাট প্রতিনিধিঃ জেলার মংলায় সুন্দরবনের পশুর নদ থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এসব জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তাঁদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে বলে জানা গেছে।

জেলে-মহাজন সূত্রে জানা যায়, আজ ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাঁদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহিনে নিয়ে যায় দস্যুরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, জেলে অপহরণের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..