মতিয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (নৌকা) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ধা ৭ টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন।
জানা যায়, পৌর নির্বাচনে মোট ৮জন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহন করেন। এতে সরকার দলীয় মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ৪ হাজার ৮৪১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আজাদুল করিম প্রামাণিক (ধানের শীষ) ১ হাজার ৯৯১ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ্ব মশিয়ার রহমান (বাই সাইকেল) ১ হাজার ২৭১, এটিএম মাসুদউল ইসলাম চঞ্চল ( মোবাইল ফোন) ১ হাজার ২৩৮, দেবাশীষ কুমার সাহা (চামচ) ৩৮৫, শাহীন আহম্মেদ সবুজ (জগ) ২৮২, আলহাজ্ব মশিউর রহমান (লাঙ্গল) ২৪৬ ও শাহাদৎ হোসেন সবুজ (মশাল) ৩০ ভোট পেয়েছেন।