× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

সুইস ঘড়ির জমকালো প্রদর্শনী চলছে সুইজারল্যান্ডে

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্কঃ সুইস ঘড়ির জমকালো প্রদর্শনী চলছে সুইজারল্যান্ডে। নকশায় আর আভিজাত্যের ছোঁয়ায় নির্মিত সবচেয়ে অত্যাধুনিক ঘড়ি নিয়েই প্রদর্শনীতে হাজির হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর এসব ঘড়ি কিনতে এখন সেখানে ভিড় করছেন ধনী ও সৌখিন ক্রেতারা। তবে ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা সুইস ঘড়ির বিক্রিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেললেও তা কাটিয়ে ওঠার আশা করছেন বিক্রেতারা।

এই নকশাদার আর চাকচিক্যময় দামী ঘড়িটির এখন দেখা মিলবে সুইজারল্যান্ডে। ‘দ্য ইন্টারন্যাশনাল স্যালুন অব লাক্সারি ওয়াচেস’ শীর্ষক আয়োজনে এমনই সব বিলাসবহুল সুইস ঘড়ির জমকালো প্রদর্শনী চলছে জেনেভায়। আর ঘড়ি নিয়ে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদেরও।

এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ২৪টি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এর মধ্যে গত বছরে ৮০ কোটি ডলারের ঘড়ি বিক্রি করেছে বিলাসবহুল ঘড়ি নির্মাতা অডিমারস পিজিয়েট। ২০১৪ সালে যা ছিল ৭০ কোটি ডলার। যার ৪০ শতাংশ আয় এসেছে ইউরোপের বাজার থেকে।

অডিমারস পিজিয়েট-এর প্রধান নির্বাহী ফ্রাঙ্কোইস হেনরি বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী। কেননা গত বছরে আমাদের তৈরি ঘড়ির বিপুল বাজার চাহিদা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এশিয়া ও রাশিয়ার বাজারে তুলনামূলক বিক্রি কমেছে। যে কারণে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কথাও ভাবতে হচ্ছে আমাদের।’

তবে একই অবস্থানে নেই সুইস ঘড়ি নির্মাতা সব প্রতিষ্ঠান। ২০১৪ সালের তুলনায় গত বছরে সুইস ঘড়ির রপ্তানি কমেছে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ। ফলে দেশটির গোটা শিল্পের লোকসান দাঁড়িয়েছে ৭০ কোটি ডলারে।

পারমিগিয়ানি-এর পরিচালক মার্ক গ্রাদ্রেলিয়াত বলেন, ‘গত দু’মাসে লন্ডন, প্যারিস ও মিলানে হামলার ঘটনা ঘটেছে। যা ইউরোপের পর্যটনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে আমার পণ্য বিক্রির হারও কিছুটা কমেছে।’

১৮ জানুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..