শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ৯৯ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ৫০:বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোরবেলা খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় দৌলতপুর, রুদ্রপুর এবং গোগা বিওপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কর্তৃক নেশাজাতীয় মোট ৯৯ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ৫০ বোতল এস্কাফ সিরাপ আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..