× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিসিকের সাবেক মেয়র আরিফের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
syleht

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

২১ মঙ্গলবার রাত ৮টা ৯ মিনিটের সময় সাবেক মেয়রের কুমারপাড়াস্থ বাসার সীমানা সীমানা গেটের সামনে এ ঘটনা ঘটে।

আরিফুল হকের পরিবার সূত্রে জানা যায়, রাত ৮টা ৯ মিনিটের সময় ৩ জনের একটি গ্রুপ মোটর সাইকেলযোগে এসে বাসার ফটকের অদূরে সীমানা গেটের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আরেকটা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জড়িত কাউকে চেনা যায়নি।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সহ অন্যান্য কর্মকর্তারা। ঘটনার সিসি ফুটেজ দেখে ডিসি আজবাহার আলী শেখ জানান, হামলাকারীরা তিনজন ছিল। এরমধ্যে একজনের হাতে ক্যামেরা ছিল। বাকি দুইজন ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় একজন ক্যামেরাবন্দি করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..