× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেট ঢাকা মহাসড়কে ড্রাম গাছ ফেলে অবরোধ, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
মহাসড়কে ড্রাম গাছ ফেলে অবরোধ, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে সিলেটে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ড্রাম ও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়া, যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে।

৩১ অক্টোবর মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সড়ক থেকে ড্রাম ও গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের নেতৃত্বে তেতলিতে পিকেটিং করা হয়। এছাড়া সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়কের অতির বাড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় তারা সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। গাড়ি দেখতে পেলেই ধাওয়া দিচ্ছে। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, ১০টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে অবরোধকারীরা। সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসলে তারা পালিয়ে যায়।

এদিকে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো বাস। নগরীতে মানুষের উপস্থিতিও কম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ জানান, সড়কে টহল বৃদ্ধি করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..