× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

দেবব্রত রায় দিপন

সিলেটে শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আজ রোববার (২৭ জুলাই) সিভিল পোষাকে ধর্ষককে আটক করা হয়। আটক হওয়া যুবকের নাম কিবরিয়া আহমেদ (১৯)। সে উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার।  শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে তার মাকে ঘটনার বর্ণনা দেয়।

পরে রোববার (২৭ জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..