× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দেবব্রত রায় দিপন

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক খুন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
মাদ্রাসা শিক্ষক খুন

সিলেটে শাসনের জের ধরে নিজ ভাতিজার হাতে ছুড়িকাঘাতে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত মাদরাসা শিক্ষকের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)।  তিনি আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয়  ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকায় ঘটনাটি ঘটে। ঘাতক নয়ন নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। আজ সকালে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজ যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি  জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..