× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসলাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। গতকাল সন্ধ্যায় নগরীর কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গত শুক্রবার নিহতের ছোট ভাই আরমানের ওপর হামলা চালায় একই এলাকার জামাল আহমদ। এর প্রতিবাদ করেন বড় ভাই ইসলাম উদ্দিন।

এ ঘটনার মীমাংসার কথা বলে, রোববার সন্ধ্যায় ইসলাম উদ্দিনকে নিজের বাসায় ডেকে নেন জামাল আহমদ।

পরে সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..