× Banner
সর্বশেষ
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে পাওয়ার টিলার উল্টে নিহত ২

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
পাওয়ার টিলার উল্টে নিহত

সিলেটের গোয়াইনঘাটে পাওয়ার টিলার উল্টে ২ জন নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল আনুমানিক ৯ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার দিয়ে ক্ষেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হন।
নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে।
এ ঘটনায় আরো একজন গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতদের লাশ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..