× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে আগুনে পুড়ল ৫ দোকান

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
সিলেটে আগুনে পুড়ল ৫ দোকান

সিলেটের গোয়াইনঘাটে ভয়াবহ আগুনে পুড়েছে ৫ দোকান। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

১০ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন পুড়ে যায়।
এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপ ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ১২লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।


এ ক্যটাগরির আরো খবর..