× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০২৪
সিলেটের ৩ উপজেলায় চেয়ারম্যান

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোটে সিলেট জেলার ৩ উপজেলায় চেয়ারম্যান পদে দুইটিতে আওয়ামী লীগ নেতা ও একটিতে বিএনপি’র বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করেছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন। তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী নেতা শামীম আহমদকে হারিয়েছেন। মজির উদ্দিন আনারস প্রতীকে সর্বোচ্চ ২৮ হাজার ২৭৮ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৩ ভোট।  এ উপজেলায় মোট ভোটার এক লাখ ১৯ হাজার ৯৪২ জন।
গোয়াইনঘাট উপজেলায় দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে হারিয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির কোশাধ্যক্ষ বহিষ্কৃত নেতা শাহ আল স্বপন। তিনি ঘোড়া প্রতীকে ৪৫ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯৪১ জন।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের লিয়াকত আলী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফ্ফার চৌধুরি (কাপ-পিরিচ) ২৪ হাজার ১০ ভোট পেয়েছেন। এ উপজেলায় এক লাখ ৩৪ হাজার ৬১১ ভোটারের মধ্যে ৪৬টি কেন্দ্রে ৬৩ হাজার ৮৭৩ জন ভোট প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..