× Banner
সর্বশেষ
হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার-হাসিনাকে দেবে কি ভারত? শার্শায় দাড়িপাল্লার জয়,২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচন-আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন

প্রাণঘাতী করোনাভাইরাসে ফেনী জেলার সিভিল সার্জনের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশের কয়েকটি জেলার সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহীদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ।

এর আগে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়।

এরও আগে ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে।


এ ক্যটাগরির আরো খবর..