× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষা করবে বি এস টি আই

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

তিনমাসের মধ্যে দেশের ৪টি বিভাগীয় শহরে সিএনজি চালিত অটোরিকশা মিটারিং সিস্টেম পরীক্ষার কাজ শুরু করবে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই।

এ লক্ষ্যে ৭ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় শিগগিরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে প্রতিষ্ঠিত বিএসটিআই কার্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হবে।

চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (০১ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, দক্ষতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা হয়।

একই সঙ্গে সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া যেসব ট্যানারি মালিক এখনও বরাদ্দ পাওয়া প্লটে নির্মাণ কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিলের জন্য পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..