× Banner
সর্বশেষ
শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের তথ্য দেওয়ায় নারী চিকিৎসককে হত্যার হুমকি- থানায় সাধারণ ডায়েরি বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি -সমাজকল্যাণ মন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন

পিআইডি

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ সকালে আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি।

এসময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজ খবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কিনা তার খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরো ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..