× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কোপালেন দুর্বৃত্তরা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০২২
সিঁদ কেটে ঘরে

নোয়াখালীর সদর উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা।  আহত যুবকের নাম মো.কবির হোসেন (৩৮) সে উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মালিয়ারটেক এলাকার খোনার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়ার টেক এলাকার খোনার বাড়ির কবিরের ঘরে তিনজন মুখোশধারী চোর  সিঁদ কেটে প্রবেশ করে। কবিরের হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখে তিনজন ব্যক্তি তার ঘরে। এ সময় সে তাদের পরিচয় জানতে চাইলে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার শৌরচিৎকারে শুনে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ কর নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..